Result

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০ জুলাই

আজ সোমবার (৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০ জুলাই আউট করবো। এই নির্দেশনা দিয়েছি।

পূর্বের ধারাবাহিকতায় পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রীতি অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের পর অন্তর্বর্তীকালীন সরকারও পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে আসছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতা নেওয়ার পর দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এটিই প্রথম ছিল।

এই পরীক্ষা চলতি বছরের ২১ এপ্রিল থেকে শুরু হয়, তত্ত্বীয় পরীক্ষা চলে গত ২০ মে পর্যন্ত। এখন চলছে ব্যবহারিক পরীক্ষা। এই ব্যবহারিক পরীক্ষা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *