Dhaka Education Board

বিএড স্কেলে ভুল আবেদন শিক্ষকদের

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা উচ্চতর স্কেল (বিএড স্কেল) পেতে ভুল সাল দিয়ে আবেদন করে বিপাকে পড়েছেন। আবেদনের সময় ২০২৪ সালের পরিবর্তে ২০২৩ সাল উল্লেখ করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বিজোড় মাস হিসেবে নির্ধারিত সময়ে সফটওয়্যারে ২০২৪ সাল যুক্ত করা হয়েছে। তবে অপেক্ষা না করে অনেক শিক্ষক ২০২৩ সালে আবেদন করেছেন। 

ভুল আবেদন করা শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএড স্কেলের জন্য বিজোড় মাসে আবেদন করতে হয়। ২০২৪ সালের পরীক্ষা ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হয় ২০২৬ সালের ৭ মে। নিয়ম অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয় এক বছরে বিএড শেষ করলেও সেশন জটের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই বছরে শেষ করে এবং ফল প্রকাশ করে। এর ফলে বিএড স্কেল পেতে ৩০ মে পর্যন্ত সফটওয়্যারে পাসের সাল ২০২৪ না থাকায় এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজে কর্মরত সহকারী শিক্ষকরা ২০২৩ সাল উল্লেখ করে আবেদন করেন। এতে বিএড স্কেল গ্রহণযোগ্য হবে কিনা তা দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষকরা।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির বেসরকারি কলেজ শাখার (কলেজ শাখা-২) উপ-পরিচালক শফি মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেসব শিক্ষক ভুল আবেদন করেছেন, তাদের জেলা/উপজেলা অফিসে যোগাযোগ করতে হবে, পরে নিয়ম অনুযায়ী আঞ্চলিক অফিস থেকে আমাদের জানালে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *