IIUC-এর প্রকৌশল শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ প্রকৌশলী তৈরির প্রত্যয়ে অনুষ্ঠিত

IIUC-এর প্রকৌশল শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ প্রকৌশলী তৈরির প্রত্যয়ে অনুষ্ঠিত

IIUC-এর প্রকৌশল শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ প্রকৌশলী তৈরির প্রত্যয়ে অনুষ্ঠিত

IIUC-এর প্রকৌশল শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ প্রকৌশলী তৈরির প্রত্যয়ে অনুষ্ঠিত হয়ে গেল IIUC Engineering Alumni Association-এর বিশেষ সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IIUC-এর সম্মানিত *প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী* এবং *বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সম্মানিত ডিন প্রফেসর ইঞ্জি. মো. রাজু আহমেদ।*
*📅 তারিখ: ২৫ অক্টোবর ২০২৬ (রবিবার)*
*⏰ সময়: সন্ধ্যা ০৬:৩০ মি. – রাত ০৯:০০ মি.*
*📍 স্থান: চট্টগ্রাম IEB সেমিনার হল (৫ম তলা)*
*💡 সেমিনারের মূল ১০টি সুনির্দিষ্ট প্রস্তাবনা:*
*1.আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিশ্চিতকরণ:* বিশ্ববিদ্যালয়ের CSE, EEE, Civil, ETE/CCE সহ প্রযোজ্য প্রকৌশল প্রোগ্রামগুলোর BAETE অ্যাক্রেডিটেশন এবং প্রাসঙ্গিক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন।
*2* . *দক্ষ ও অভিজ্ঞ ফ্যাকাল্টি বৃদ্ধি:* PhD ডিগ্রিধারী ও গবেষণায় সক্রিয় শিক্ষকের সংখ্যা বাড়ানো এবং Professor, Associate Professor ও Assistant Professor পদে প্রয়োজনীয় নিয়োগ নিশ্চিত করা।
*3. আধুনিক ল্যাব ও অবকাঠামো উন্নয়ন:* আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার জন্য আধুনিক ল্যাবরেটরি, যন্ত্রপাতি, সফটওয়্যার, গবেষণা সুবিধা ও পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা।
*4. শিক্ষার্থী ভর্তি ও ইনটেকের মান নিশ্চিতকরণ:* বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং ল্যাব সুবিধা বিবেচনায় রেখে যোগ্য শিক্ষার্থী ভর্তি ও মানসম্মত ইনটেক নিশ্চিত করা।
*5. শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন:* Outcome-Based Education (OBE), অ্যাক্রেডিটেশন, আধুনিক শিক্ষণপদ্ধতি, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালু করা।
*6. কর্পোরেট হাউস ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা:* দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর MoU, ইন্টার্নশিপ, যৌথ গবেষণা, ইন্ডাস্ট্রি-ভিত্তিক প্রজেক্ট এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ বৃদ্ধি করা।
*7. অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি:* অ্যালামনাইদের মেন্টরশিপ, ইন্টার্নশিপ, গবেষণা, চাকরির সুযোগ এবং অ্যাক্রেডিটেশন-সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত করা।
*8. অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে জবাবদিহি:* প্রতিটি প্রোগ্রামের জন্য নির্দিষ্ট অ্যাক্রেডিটেশন কমিটি, দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী, বার্ষিক KPI, সময়সীমা এবং নিয়মিত অগ্রগতি মূল্যায়ন নিশ্চিত করা।
*9. গবেষণা, উদ্ভাবন ও আধুনিক কারিকুলাম উন্নয়ন:* AI, Data Science, Cybersecurity, Renewable Energyসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম হালনাগাদ এবং গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধি করা।
*10. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার ও বাজেট বরাদ্দ:* উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের সরাসরি সম্পৃক্ত করে অ্যাক্রেডিটেশন, ফ্যাকাল্টি উন্নয়ন, ল্যাব _*আধুনিকায়ন ও গবেষণার জন্য নির্দিষ্ট বাজেট এবং বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণ করা। 📌 অনুষ্ঠানের ৩টি সফল সেশন:*_
• *_১ম সেশন (০৬:৩০ PM – ০৭:৩০ PM): সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে IEB এর অগ্রগতিতে IIUC প্রকৌশলীদের ভূমিকা।_*
*_• ২য় সেশন (০৭:৩০ PM – ০৮:৩০ PM): প্রকৌশলীদের কল্যাণ ও স্বকীয়তা রক্ষায় উন্মুক্ত আলোচনা (Open Discussion)।_*
*_• ৩য় সেশন (০৮:৩০ PM – ০৯:০০ PM): Meet and Greet — প্রকৌশল অ্যালামনাইদের পরিচিতি ও কুশল বিনিময়।_*
*আসুন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় IIUC-র প্রকৌশল শিক্ষাকে নিয়ে যাই অনন্য উচ্চতায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *