ছাত্রদল-শিবিরে উত্তপ্ত শাহবাগ থানা

ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। সাংবাদিক ও ডাকসু নেতাসহ বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার পর এ ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে কটুক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এক পর্যায়ে ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে থানায় গেলে তাদের মারধর হয়। হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের। এর আগে অভিযুক্ত ঢাবি শিবির নেতার থানায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *