govt

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু কবে, জানাল মন্ত্রণালয়

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আগামী মে মাসের শুরুর দিকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স বিভাগ কাজ করছে।

সূত্রের তথ্য বলছে, এআই দিয়ে ভাইভা নেওয়ার পূর্বে বুয়েট এবং এআইইউবি একটি ডেমো প্রদর্শন করবে। আগামী ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে এ ডেমো প্রদর্শিত হবে। এরপর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

গতকাল বুধবার রাতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৩১ শতাংশ। পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৪৮ হাজারের কিছু বেশি।

এর আগে ১৮ এপ্রিল প্রতিষ্ঠান প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, দুপুর ২টা থেকে ৩টা এবং বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *