পবিত্র ইদ-উল-আযহা শুভেচ্ছা
পবিত্র ইদ-উল-আযহা শুভেচ্ছা
পবিত্র ইদ-উল-আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর অতুলনীয় কোরবানির আদর্শ আমাদের জীবনে নিঃস্বার্থতা, ধৈর্য এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
এই পবিত্র উৎসবের আনন্দ শুধু ব্যক্তিগত নয়; এর মূল শিক্ষা হলো সমাজের সকল মানুষের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করা। কোরবানির মাধ্যমে আমরা সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধের চর্চা করি। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ইদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।
ইদ আমাদের পারস্পরিক বিভেদ, হিংসা-বিদ্বেষ ও সংকীর্ণতা ভুলে ঐক্য, সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। বর্তমান সময়ে সামাজিক ও নৈতিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে ইদের শিক্ষাকে আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিফলিত করা অত্যন্ত জরুরি।
এই আনন্দঘন মুহূর্তে আমি আমাদের সকল পাঠক, শুভানুধ্যায়ী, লেখক, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ইদ-উল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করুন, সকলের জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে তুলুন এবং দেশ ও জাতির অগ্রগতির পথ সুগম করুন।
ইদ মোবারক।




