scholar

জার্মানিতে বিনা মূল্যে ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ

জার্মানিতে বিনা মূল্যে ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ

১৯৭১ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং স্কলারশিপ প্রদান করা শুরু করে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির সদর দপ্তর জার্মানির বন ও বার্লিনে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে ডক্টরাল স্টাডিজ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জার্মানি। ‘ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং“ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যেকোনো সময় আবেদন জমা দেওয়া যায়। তবে নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে। বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.fes.de/studienfoerderung/bewerbung/wann-kann-ich-mich-bewerben/

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১৫০০ ইউরো প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*বিনা মূল্য বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ;

*মেডিকেল ব্যতীত অন্য সব বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*জার্মান ভাষায় দক্ষ হতে হবে;

*এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা, সোভিয়েত–পরবর্তী প্রজাতন্ত্রগুলোর ও দক্ষিণ-পূর্ব ইউরোপের (ইউরোপীয় ইউনিয়নভুক্ত) দেশগুলোর নাগরিক হতে হবে;

 

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *