Education Ministry

স্কুল-কলেজ-মাদ্রাসায় সুপারিশপ্রাপ্তরা এমপিও পেলেও আটকা কারিগরি শিক্ষকরা

দেশের বেসরকারি শিক্ষা খাতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বড় পরিসরে নিয়োগ প্রক্রিয়া শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গণবিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়। সুপারিশের দীর্ঘ সময় প স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের এমপিও হলেও এখনো এমপিওভুক্ত হতে পারেননি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত বিপুলসংখ্যক শিক্ষক। ফলে মাসের পর মাস বেতন-ভাতা না পেয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

জানা যায়, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১ লাখ ৮২২টি শূন্য পদের বিপরীতে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। তবে যোগ্য প্রার্থী না থাকায় ৪১ হাজার ৬২৬ জন নিয়োগ সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে অধিকাংশ শিক্ষক এমপিওভুক্ত হতে পারলেও কারিগরির শিক্ষকরা পড়েছেন বিপাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *