Education Ministry

শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার গেজেট প্রকাশ, দেখুন এখানে

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার নতুন গেজেট প্রকাশ করেছে সরকার। প্রকাশিত গেজেট অনুযায়ী এখন থেকে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।বুধবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের জন্য শূন্যপদের চাহিদা নিরূপণ নিয়ে বলা হয়েছে, ‘কর্তৃপক্ষ যোগ্য শিক্ষকদের তালিকা প্রণয়ন, নিবন্ধন ও প্রত্যয়নের জন্য শূন্যপদের চাহিদা সংগ্রহ করিবে। উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ সর্বশেষ অনুমোদিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হইতে শিক্ষকের শূন্যপদের চাহিদা গ্রহণ করিবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ববর্তী বৎসরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা এবং তৎপরবর্তী ৩ (তিন) বৎসরের বৎসরভিত্তিক শূন্যপদের চাহিদা অনলাইনে প্রেরণ করিবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হইতে শূন্যপদের চাহিদা চলমান বৎসরের ফেব্রুয়ারি মাসের মধ্যে
অথবা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ক্ষেত্রমত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে অবহিত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরণ করিতে হইবে এবং অধিদপ্তরসমূহ প্রাপ্ত শূন্যপদের তালিকা যাচাই-বাছাই করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-তে প্রেরণ করিবে।

পরীক্ষায় অংশগ্রহণের বয়স 
বিধি ৪ এ বর্ণিত পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক নির্ধারিত বয়সসীমার মধ্যে হইতে হইবে।

পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও অন্যান্য শর্ত
কোনো প্রার্থী এই বিধিমালার অধীন নিবন্ধন ও প্রত্যয়নের জন্য অনুষ্ঠেয় পরীক্ষায় যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না। যে পদে নিয়োগের জন্য তালিকায় অন্তর্ভুক্ত হইতে ইচ্ছুক, সেই পদের জন্য সর্বশেষ অনুমোদিত সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপিও নীতিমালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *