গণিত পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পরই কেড়ে নেওয়া হল ক্যালকুলেটর
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আজ রবিবার (৩ মে) এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকলেও তাদের তা ব্যবহার করতে দেওয়া হয়নি। পরীক্ষা শুরুর ৫ মিনিট পরেই পরীক্ষকরা ক্যালকুলেটর নিয়ে যান। এতে পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন বলে দাবি করেন এবং দ্রুত বিষয়টির সমাধান চান।
এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা কেন্দ্রের হল সুপার মো. কামরুজ্জামান বলেন, পরীক্ষা শুরুর প্রায় ২৩ মিনিট পর কেন্দ্রের ট্যাগ অফিসার ও সহকারী কৃষি কর্মকর্তা বরুন কুমার রায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেন।




