hsc-exam

পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা ২০২৬ মে মাসে

পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি  পরীক্ষা ২০২৬ মে মাসে

শনিবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ খ্রিষ্টাব্দের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এ সব শিক্ষার্থী ২০২৬ খ্রিষ্টাব্দের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষায় অংশ নিবেন। ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে।

bkash cash can (300x250) 15-05-24

 

সব শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *