একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আজ শনিবার (২৩ আগস্ট) থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ আজ ২৩ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে শুরু হবে। ২৫ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।



