IIUC views Excahnge Program

আইআইইউসি ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ভিউস এক্সচেঞ্জ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

আইআইইউসি ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ভিউস এক্সচেঞ্জ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ঢাকা সদর দপ্তরের সেমিনার হলে ‘ভিউস এক্সচেঞ্জ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইআইইউসি অ্যালামনাই এসোসিয়েশনপ্রেসিডেন্ট প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার মো. শাকাওয়াত জামান সরকার।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার লোকমান হোসেন । আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মো. সিফাত রহমান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অধ্যাপক ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, ইউনিভার্সিটি অব এশিয়া  প্যাসিফিকের সহকারী  অধ্যাপক ইঞ্জিনিয়ার ড.তৌফিকুর রহমান, ইঞ্জিনিয়ার ইমরুল কায়েশ পরাগ, ইঞ্জিনিয়ার সাইমুম রহমান সজিব, ইঞ্জিনিয়ার নুরুন নবী, ইঞ্জিনিয়ার জি. এম. নাজমুল হাসান, ইঞ্জিনিয়ার মো.হুমায়ুন রশিদ, ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান রনি, ইঞ্জিনিয়ার জুবায়ের আল বিল্লাল খান এবং ইঞ্জিনিয়ার সৈয়দ বিন ওসমান।

অনুষ্ঠানে বক্তারা প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময় এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একজন প্রকৌশলীর শুধু একাডেমিক জ্ঞান থাকলেই চলবে না; বরং প্রযুক্তিগত দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তাধারার সমন্বয় ঘটাতে হবে।

বক্তারা আরও বলেন, অ্যালামনাইদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা বর্তমান শিক্ষার্থীদের পেশাগত জীবনে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের মতবিনিময়মূলক আয়োজন প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী প্রকৌশলীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. শাকাওয়াত জামান সরকার অ্যালামনাইদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজক কমিটির আহ্ববায়ক ইঞ্জিনিয়ার মো. সিফাত রহমান বক্তব্যে আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময়মূলক আয়োজন আইআইইউসির ইঞ্জিনিয়ারিং অ্যালামনাইদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পেশাগত নেটওয়ার্কিং আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও অ্যালামনাইদের মধ্যে কার্যকর সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, আলোচক ও অ্যালামনাই সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সার্বিকভাবে, এ আয়োজন আইআইইউসি ইঞ্জিনিয়ারিং অ্যালামনাইদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রকৌশল পেশার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *