মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির শ্রেণি শিক্ষা কার্যক্রমে নতুন যাত্রার প্রথম দিন

মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির শ্রেণি শিক্ষা কার্যক্রমে নতুন যাত্রার প্রথম দিন🌸

সরকারি নির্দেশনা অনুযায়ী আজ ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ থেকে শুরু হল ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম।
দিনের শুরুতেই মাইলস্টোন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। 🌺
সর্বজন শ্রদ্ধেয় উপদেষ্টা কর্নেল(অব.) নুরন্ নবী মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, সর্বমান্য অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম মহোদয়ের নির্দেশনায়, শ্রদ্ধেয় অধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর জহিরুল হক ও উপাধ্যক্ষ (প্রশাসন) জনাব মো. মাসুদ আলম মেইন ক্যাম্পাস ও স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ে তাঁর সাথে ছিলেন উপাধ্যক্ষবৃন্দ, পরিচালকমণ্ডলী ও বিভাগীয় প্রধানগণ।
নতুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুধুই সূচনা নয়, বরং এগিয়ে চলার প্রেরণা।
স্বাগতম ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীবৃন্দ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *