ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন ১০ জুন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন ১০ জুন
আজ রবিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এ তথ্য এভরিডে ক্যাম্পাসকে নিশ্চিত করেছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।
আগামী ১০ জুন থেকে শুরু হচ্ছে ভর্তির আবেদন। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে ২০ জুন পর্যন্ত। আর আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
জানা গেছে, প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। এর অধিভুক্ত সরকারি ৭ কলেজের মধ্যে রয়েছে-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে www.dcu.ac.bd আবেদন করতে পারবেন। তাদের আবেদন ফি বাবদ ৮০০ টাকা জমা দিতে হবে।




