ঢাবির সব পরীক্ষা স্থগিত
ঢাবির সব পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরও একদিনের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিতব্য সব পরীক্ষা আপাতত নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হলো।
শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগবা ইনস্টিটিউট এর প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে। অধিভুক্ত, উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউটের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।




