পরিবর্তন আসছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন সনদ অর্জন করতে হয় প্রার্থীদের। এ সনদ অর্জন করতে প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে নেওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এ জন্য একটি নীতিমালা রয়েছে। এ নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এজন্য একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।
রোববার (২৫ মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রস্তাবিত নীতিমালা নিয়ে সভা করেছে মন্ত্রণালয়। সভায় পরীক্ষা পদ্ধতি এবং নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে এনটিআরসিএ বেশ কিছু প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার সংশোধীত নীতিমালা জারি করা হবে।’
শূন্যপদের দ্বিগুণ প্রার্থী ভাইভা দিতে পারবে
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা ৫০ হাজার হলে ভাইভা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন। শুধু ভাইভা নয়; চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থী



