জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা শুরু কাল
জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা শুরু কাল
গুচ্ছ কমিটি ও ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ২৭ মার্চ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর, ৩ এপ্রিল ‘বি’ (মানবিক) ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার (২৭ মার্চ) থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসিটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হতে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন প্রায় সাড়ে ১৩ হাজার। বরাবরের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতেই গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
আগামীকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টা দেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।





